সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন নিহত

 প্রকাশিত: ২০:১৩, ৭ এপ্রিল ২০২১

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন নিহত

মিয়ানমারের দুটি শহরে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াংগনে একটি চীনা কারখানায় অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে; বিক্ষোভকারীরা এদিন চীনের পতাকাও পুড়িয়েছে।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের কেইল শহরের এক অধিবাসী জানান, জান্তা সরকারবিরোধী এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে ও বারবার গুলির শব্দ শোনা গেছে। প্রায় প্রতিদিনই এসব বিক্ষোভে গুলি চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৮০ জন বিক্ষোভকারী মারা গেছেন।

মিয়ানমারের এই জনবিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে মূলত তরুণরাই। বিক্ষোভের আয়োজন ও প্রচারণার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমই তাদের প্রধান মাধ্যম। জান্তা সরকার ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস ব্যাপক বিঘ্নিত করার কারণে বিক্ষোভকারীদের প্রচারণার কাজ বেশ ব্যহত হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল