রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত দুই বিদেশি এয়ারলাইন্স: সিআইডি প্রধান

 প্রকাশিত: ১৫:৩৬, ১ ডিসেম্বর ২০২০

মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত দুই বিদেশি এয়ারলাইন্স: সিআইডি প্রধান

মানবপাচারের সঙ্গে দুইটি বিদেশি এয়ারলাইন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার দুপুরে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য জানান।

এর আগে, সোমবার সিআইডি অনুরোধে মানব পাচারকারীর চক্রের পলাতক ছয় সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। তারা হলেন- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল। তাদের মধ্যে নজরুলের বাড়ি মাদারীপুরে, শাহাদাতের ঠিকানা ঢাকায়। বাকি চারজনই কিশোরগঞ্জের বলে ইন্টারপোলের নোটিসে উল্লেখ করা হয়েছে।

ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন ওই ছয় মানবপাচারকারী, যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেফতারের পর প্রকাশ করেছেন তারা।

অনলাইন নিউজ পোর্টাল