সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বাংলাদেশে বিট কয়েন প্রতারণার মূলহোতা আটক

 প্রকাশিত: ১৫:১১, ১৩ জানুয়ারি ২০২১

বাংলাদেশে বিট কয়েন প্রতারণার মূলহোতা আটক

বাংলাদেশে বিট কয়েনের প্রতারণা চক্রের মূলহোতা মো. রায়হান হোসেনকে (২৬) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে এই প্রতারককে আটক করে র‌্যাব-১। অভিযানে তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি ব্যাংক একাউন্ট।

আটক আসামির ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত এক মাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আটক রায়হান বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থের এক কোটি ১০ লাখ টাকা মূল্যের ওডি গাড়ি কিনেছেন। তার এ প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

অনলাইন নিউজ পোর্টাল