সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

খেলা

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থায় কোথায়?

 প্রকাশিত: ১১:৪৭, ৭ মার্চ ২০২১

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থায় কোথায়?

অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে ভারত। চার ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।

আর এমন নৈপুণ্য আরও একটি সুসংবাদ বয়ে এনেছে কোহলিদের জন্য। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। 

আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাংকিং বলছে—টেস্ট খেলুড়ে ১০ দেশের মধ্যে ভারত এখন এক নম্বরে। আর দু:সংবাদ টাইগারদের জন্য। বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। অর্থাৎ ১০ নম্বরে।

আগামী ১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে তার আগেই র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে পেছনে ফেললেন ম্যান ইন ব্লুরা।
  
গত জানুয়ারিতে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ১১৮ পয়েন্ট নিয়ে এতদিন শীর্ষস্থান দখলে রেখেছিল নিউজিল্যান্ড। আর দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট হয় ১১৩। 

অর্থাৎ কেন উইলিয়ামসনের দলকে পেছনে ফেলে টেস্ট র‌্যাংকিংয়ে এখন শীর্ষে উঠেছে কোহলির নেতৃত্বাধীন ভারত। অস্ট্রেলিয়ার অবস্থান তিনে।

শনিবার আহমেদাবাদে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারানোর পর ভারতের রেটিং পয়েন্ট দাঁড়ায় ১২২-এ।  

র‌্যাংকিংয়ে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। ৯০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চমে। 

আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের পয়েন্ট ৯১। অর্থাৎ ১০ নম্বরেই থেকে গেছে মুমিনুলের দল।

অনলাইন নিউজ পোর্টাল