মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

অর্থনীতি

টিসিবির মাধ্যমে আলু ২৫ টাকা কেজি বিক্রি হবে

 প্রকাশিত: ১৮:৪৩, ১৮ অক্টোবর ২০২০

টিসিবির মাধ্যমে আলু ২৫ টাকা কেজি বিক্রি হবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী তিন দিনের মধ্যে টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হবে ।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

কয়েকদিন ধরেই আলুর বাজারে অস্থিরতা চলছে।  হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু ৫৫ থেকে ৬০ টাকা করে দাম বাড়ানো হয়।  একপর্যায়ে সরকার খুচরা বাজারে আলুর দর ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু এরপরও এখনও দাম কমেনি। এ অবস্থায় টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনলাইন নিউজ পোর্টাল