সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ফিচার

গুগল ডোমেইন ২ পাউন্ডে কিনলো আর্জেন্টাইন যুবক!

 প্রকাশিত: ১৪:৩৫, ২৭ এপ্রিল ২০২১

গুগল ডোমেইন ২ পাউন্ডে কিনলো আর্জেন্টাইন যুবক!

গুগলের আর্জেন্টাইন ডোমেইন মাত্র দুই ডলার দিয়ে কিনেছে এক তরুণ। অবিশ্বাস্য হলেও সত্য! তবে কিছু সময়ের মধ্যেই ডোমেইনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় টেক জায়ান্টটি।

বুধবার মাত্র ঘণ্টা দুয়েকের জন্য গুগলের আর্জেন্টাইন ডোমেইনে সমস্যা দেখা দেয়। এই সময়ের মধ্যেই মাত্র ২ পাউন্ড দিয়ে ডোমেইনটি কিনে নেয় আর্জেন্টিনার এক তরুণ। খবর বিবিসি।

নিকোলাস কুরোনা পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। এ তরুণ বলেন, ‘Google.com.ar’ ডোমেইনটি আমি কিনেছিলাম, সেটি বিশ্বাসই করতে পারছি না। যদিও মাত্র ঘণ্টা খানেকই এটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম।

একটি ডিজাইনের কাজের জন্য বার বার গুগলিং করছিলেন নিকোলাস। একটা সময় তিনি দেখেন আর্জেন্টিনায় গুগল আর আসছে না। এ সময় তিনি তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান, যেখানে লেখা, গুগল ডাউন।

তারপর নিকোলাস আর্জেন্টিনার নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের ওয়েবসাইটে ‘Google.com.ar’ সার্চ দিয়ে দেখে এটি বিক্রির জন্য দেখাচ্ছে। তখনই সে ডোমেইনটি কেনার সিদ্ধান্ত নেয়। মজার বিষয় হলো কোন প্রকার ঝামেলা ছাড়াই পুরো আইনগতভাবে ডোমেইনটি কিনতে সমর্থ হয় নিকোলাস।

এ ঘটনায় গুগল জানিয়েছে ডোমেইনের মেয়াদ শেষ হয়নি। তবে কেন এমনটি হলো সে বিষয়েও কিছু জানায়নি তারা। বিষয়টি নিয়ে তদন্ত করছে গুগল।

অনলাইন নিউজ পোর্টাল