রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

কিভাবে কাজা নামাজ আদায় করবেন?

 প্রকাশিত: ১৬:৫৫, ২৩ জুন ২০২১

কিভাবে কাজা নামাজ আদায় করবেন?

প্রশ্ন:আমি একজন গাড়ি চালক। কাজা নামাজ বিষয়ে কিছু জানতে চাই। যেমন :   আমার জোহরের নামাজ ছুটে গেছে। গাড়ি চালাচ্ছিলাম, লকডাউনের কারণে সব মসজিদ বন্ধ ছিল। একপর্যায়ে আসরের সময় এসে যায়। এখন জোহরের নামাজ কীভাবে আদায় করব? আসরের নামাজের পর কি জোহরের ফরজ আদায় করা শুদ্ধ হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: যদি আপনি সাহিবে তারতীব হয়ে থাকেন (অর্থাৎ আপনার দায়িত্বে ছয় ওয়াক্তের কম নামাজের কাজাপড়া বাকি থাকে), তা হলে প্রথমে জোহরের কাজা পড়বেন, তার পর আসরের ফরজ আদায় করবেন।  

আর সাহিবে তারতীব না হয়ে থাকলে প্রথমে আসরের ফরজ আদায় করে পরবর্তীতে জোহরের কাজা পড়ে নিলেও শুদ্ধ হয়ে যাবে। উল্লেখ্য, যদি রাস্তাঘাটে মসজিদ খোলা না পাওয়া যায়, তবু দোকানপাট বা অন্য কোথাও সময়মতো নামাজ আদায় করে নেওয়া উচিত।

সাধারণত গাড়িচালকের জন্য এটি খুব সহজ। সর্বোচ্চ চেষ্টা করা যেন কোনো অবস্থাতেই নামাজ কাজা না হয়। দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া থেকে অনুবাদ- তাহমিদ বিন ইকরাম

অনলাইন নিউজ পোর্টাল