সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

এ পর্যন্ত ৯০ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে করোনায়

 প্রকাশিত: ০৯:৩৮, ১৬ এপ্রিল ২০২১

এ পর্যন্ত  ৯০ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে করোনায়

করোনাভাইরাসের  কারনে  দিন দিন  অবস্থা খারাপ  হচ্ছে। গত বছরের ৮ মার্চে আক্রান্ত ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবরের পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় ১০ হাজার ৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা।
 মৃত্যুর মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য, আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাংবাদিক রয়েছেন।

দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত  ৯০ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।

বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। এরপরে রয়েছে র‌্যাব। করোনায় র‌্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টিনে ছিলেন। তাদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে নারী সদস্য রয়েছেন ৮৪৩ জন। পুলিশের সঙ্গে কর্মরত আনসার সদস্য ৯৫ জন এবং সিভিল সদস্য রয়েছেন ৪৭৬ জন। বাকি ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য।

২০২১ সালে গত সাড়ে তিন মাসে এক হাজার ৪৪৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জানুয়ারি মাসে ১৬২ জন, ফেব্রুয়ারি মাসে ৭৬ জন, মার্চে ৫৩২ জন এবং এপ্রিলের ১৫ দিনে ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল