শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

পর্যটন

‘এমভি ডিঙ্গি’ ঘুরে দেখাবে পদ্মাসেতু

 প্রকাশিত: ১৮:২৬, ২১ জানুয়ারি ২০২১

‘এমভি ডিঙ্গি’ ঘুরে দেখাবে পদ্মাসেতু

পদ্মাসেতুকে কেন্দ্র করে নদীর প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের উপভোগের জন্য চালু হয়েছে ‘এমভি ডিঙ্গি’।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ‘এমভি ডিঙ্গি’র উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

ভ্রমনতরীটির উদ্দ্যোক্তা ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক। যা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিমুলিয়াঘাট থেকে যাত্রা শুরু করবে। ৮০ জন করে যাত্রী ভ্রমণ তরীটিতে ভ্রমণ করতে পারবে। ভ্রমণে জনপ্রতি খরচ হবে আড়াইহাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আগামীতে পদ্মাসেতুর দুইপাড়ে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ ব্যাপারে অবশ্যই প্রকল্প নেওয়া হবে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এ খাতে বিনিয়োগ করবে। বিনিয়োগের রিটার্ন আসলে তারা অগ্রসর হবে। ইতোমধ্যেই সে কাজ শুরু হয়েছে। সামগ্রিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন খাত এগিয়ে যাবে।

অনলাইন নিউজ পোর্টাল