শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

শুক্রবার পশ্চিমবঙ্গে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 প্রকাশিত: ১১:৩২, ২৮ মে ২০২১

শুক্রবার পশ্চিমবঙ্গে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার উড়িষ্যার বালেশ্বর এবং ভদ্রক পরিদর্শনের পর পশ্চিমবঙ্গে যাওয়ার কথা তার।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয়ের (পিএমও) বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডায় তার নামার কথা। ইয়াস-এর দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইয়াস-এর  ক্ষয়ক্ষতি নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলোর কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসছেন মোদি।

জানা গেছে, ঘূর্ণিঝড় বিধ্বস্ত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ যাবেন মোদি। শুক্রবার দিল্লি থেকে প্রথমে যাবেন ভুবনেশ্বর। সেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর।
পশ্চিমবঙ্গে গিয়ে পূর্ব মেদিনীপুরের ঝড়ে বিধ্বস্ত স্থানগুলোও পরিদর্শনের কথা রয়েছে মোদির।

প্রধানমন্ত্রী রনরেন্দ্র মোদির সফরের খবর পেয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করানো শুরু হয়েছে পুলিশের কর্মীদের।

এরই মধ্যে ইয়াস মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ভারত সরকার। ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাকে ৬০০ কোটি করে দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল