শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

খেলা

মেক্সিকোতে মাঠের খারাপ অবস্থার কারণে অনুশীলন ভেন্যু পরিবর্তন করল জাপান

 প্রকাশিত: ১৬:১১, ৬ জুন ২০২৬

মেক্সিকোতে মাঠের খারাপ অবস্থার কারণে অনুশীলন ভেন্যু পরিবর্তন করল জাপান

মাঠের খারাপ অবস্থার কারণে জাপানের বিশ্বকাপ দলকে মেক্সিকোতে তাদের অনুশীলনের মাঠ দু'বার পরিবর্তন করতে হয়েছে বলে জাপানি গণমাধ্যম জানিয়েছে। ফলে দলটির বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

হাজিমে মোরিয়াসুর জাপান দল এই সপ্তাহে মেক্সিকোতে পৌঁছানোর পর প্রথমে মন্টেরেতে টাইগার্স ইউএএনএল’র একটি অনুশীলন মাঠ ব্যবহারের পরিকল্পনা করেছিল। কিন্তু সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠটির অবস্থা খারাপ হয়ে পড়ায় দলটি জাপানের অনূর্ধ্ব-১৯ দলের জন্য সংরক্ষিত একটি মাঠে অনুশীলন শুরু করে বলে স্পোর্টস হোচি পত্রিকা জানায়।

তবে সেই মাঠ নিয়েও সন্তুষ্ট না হওয়ায় অনুশীলনের দ্বিতীয় দিনেই দলটি আবার স্থান পরিবর্তন করে এবং ক্লাব ডি ফুটবল মন্টিয়ারিতে একটি অনুশীলন মাঠে চলে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে। ১৪ জুন ডালাস শহরে জাপান তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে।

জাপান ফুটবল এসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর মাসাকুনি ইয়ামামোতো সাংবাদিকদের জানিয়েছেন খেলোয়াড়রা এই লজিস্টিক সমস্যাগুলো নিয়ে শান্ত রয়েছে।

তিনি বলেন,“আমরা আরও ভালো পরিবেশ খুঁজে পাওয়ার জন্যই অনুশীলন ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এটা খারাপ আবহাওয়ার কারণে হযয়েছে, তাই এ বিষয়ে খুব বেশি কিছু করার নেই। আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের প্রস্তুতি যেন সর্বোচ্চ মানের হয়।”

আগামী সপ্তাহের শুরু থেকে জাপান দলটি তাদের বেস ক্যাম্প ন্যাশভিলেতে অনুশীলন শুরু করবে।

ইয়ামামোতো বলেন, “আমাদের জানানো হয়েছে ন্যাশভিলে সব ধরনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী ভালোভাবেই এগিয়ে চলছে।”