শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

খেলা

লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হলেন ইয়ামাল

 প্রকাশিত: ১৬:০৬, ৬ জুন ২০২৬

লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হলেন ইয়ামাল

সদ্য সমাপ্ত লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল। 

১৮ বছর বয়সী ইয়মাল বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার মিশনে অনবদ্য ভূমিকা রেখেছেন। একমাত্র খেলোয়াড় হিসেবে ইয়ামাল এবারের মৌসুমে লিগে তিনবার মাসসেরার পুরস্কার জয় করেছেন। বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ১৬ গোল ছাড়া ১১টি এ্যাসিস্ট আছে ইয়ামালের। 

বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেছেন বার্সেলোনার হান্সি ফ্লিক। 

ইয়ামাল সম্পর্কে বার্সেলোনা এক বিবৃতিতে বলেছে, ‘“তিনি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য এক প্রবাদপ্রতিম মাথাব্যথার কারণ। বার্সেলোনার আক্রমণাত্মক হুমকি ঠেকাতে প্রতিপক্ষকে সত্যিই কঠোর পরিশ্রম করতে হয়। পরিসংখ্যানের বাইরেও এই তরুণ কাতালান খেলোয়াড় ১৬টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট দিয়েছেন। লা লিগার আর কোনো খেলোয়াড় এত বেশি গোল-অ্যাসিস্ট দিতে পারেননি।”

এবারের মৌসুমে বেশ কয়েকবার উরুর ইনজুরির কারনে সাইডলাইনে কাটাতে হয়েছে ইয়ামালকে। তবে আগামী সপ্তাহ থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে স্পেনের হয়ে তার ফিট হয়ে ওঠার আশা করা হচ্ছে। 

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ইয়ামাল বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ ছয়টি ম্যাচে খেলতে পারেননি।