বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু বুধবার, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন ও রুশ বিমানের মুখোমুখি অবস্থান

 প্রকাশিত: ১১:৩৭, ২৫ এপ্রিল ২০২১

প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন ও রুশ বিমানের মুখোমুখি অবস্থান

শুক্রবার প্রশান্ত মহাসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে একটি রুশ মিগ-৩১ জঙ্গিবিমান মুখোমুখি অবস্থানে গিয়েছিল বলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর খবর দিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি মার্কিন আরসি-১৩৫ গোয়েন্দা বিমান শুক্রবার রাশিয়ার আকাশসীমার কাছাকাছি চলে আসে। এ সময় রুশ নৌবহর থেকে রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান আকাশে উড্ডয়ন করে কামচাটকা দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন বিমানটির গতিরোধ করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশের আগেই সেটিকে আটকে দেয়া হয়। গত সপ্তাহেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার সামরিক তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা প্রায়ই রুশ সীমান্তের আশপাশে গোয়েন্দা বিমান ওড়ায়। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এরকম অসংখ্য ঘটনায় পশ্চিমা বিমানের গতিরোধ করেছে।

রাশিয়া বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা ও ন্যাটো জোটের গোয়েন্দা বিমানের এ ধরনের উড্ডয়ন ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল