শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

গাজা ফ্লোটিলার ৪শ’ জনেরও বেশি কর্মী আটক : ইসরাইলি কর্মকর্তা

 প্রকাশিত: ১৪:০৮, ৩ অক্টোবর ২০২৫

গাজা ফ্লোটিলার ৪শ’ জনেরও বেশি কর্মী আটক : ইসরাইলি কর্মকর্তা

গাজাগামী ত্রাণবহরে ৪১টি জাহাজের ৪শ’ জনেরও বেশি ফিলিস্তিনিপন্থী কর্মীকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছে। ইসরাইলি একজন কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘প্রায় ১২ ঘন্টা ধরে চলা একটি অভিযানে ইসরাইলি নৌবাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় আইনি সামুদ্রিক নিরাপত্তা অবরোধ লঙ্ঘনের অভিপ্রায় প্রকাশকারী ৪১টি জাহাজে শত শত ব্যক্তির একটি বৃহৎ আকারের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়’।

তিনি বলেছেন, ‘অভিযান শেষে প্রায় ৪শ’ জনেরও বেশি অংশগ্রহণকারীকে নিরাপদে আশদোদ বন্দরে ইসরাইলি পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।’