সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

ব্রেকিং

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ মিলবে, আশা মন্ত্রী মিলনের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’: অভিযোগপত্র আমলে নিল আদালত শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

ঈদের দিন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ

 প্রকাশিত: ২০:৪২, ১ আগস্ট ২০২০

ঈদের দিন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ

ঈদের দিন শনিবার পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই দেশই পরস্পরকে দোষারোপ করে। 

আফগানিস্তান জানায়, ঈদ উল আজহা উপলক্ষে লোকজন সীমান্ত পারাপারের জন্য ক্রসিংয়ে ভিড় করেছিল। তাদের ওপর পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলায় ১৫ আফগান নিহত হয়েছে।

তবে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানই ভিড় করা জনতার ওপর গুলি ছুড়েছে। পাকিস্তানি সেনারা কেবল স্থানীয় লোকজনের সুরক্ষায় এবং আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আরো ৩১ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় সীমান্ত শহর স্পিন বোলডাক এলাকায় মানুষের বাড়িঘরের ওপর গোলা পড়ে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়। এ ছাড়া কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।

পাকিস্তানের সীমান্ত শহর চমন এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢোকার অপেক্ষায় থাকা লোকজন অধৈর্য্য হয়ে পাকিস্তানের স্থাপনাগুলোতে হামলে পড়লে সহিংসতার সূত্রপাত হয়।করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শহরের সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার সেটি কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার আবারও ক্রসিং খোলার কথা থাকলেও সেটি না খোলায় লোকজন বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ লোকজন সেখানকার একটি কোয়ারেন্টিন সেন্টার এবং সরকারি স্থাপনায় আগুন দেয়।

বিক্ষোভকারীরা জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীই জনতার ওপর প্রথম গুলি ছুড়েছে।

অনলাইন নিউজ পোর্টাল