বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু বুধবার, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বাংলাদেশীর মৃত্যু

 প্রকাশিত: ১২:০২, ২ ডিসেম্বর ২০২০

ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বাংলাদেশীর মৃত্যু

ওমানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির আল ওয়াফি শহরের একটি কূপে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার চরআমানউল্লাহ ইউনিয়নের সাতাশদ্রোণ গ্রামের হাজী ফখরুল ইসলামের ছেলে মো: মোস্তফা (৫০), নূর হোসেন নাছির (৪০) ও একই উপজেলার খাসেরহাট বাজারসংলগ্ন আনসার মিয়ার হাট এলাকার বাহার উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

ওমান প্রবাসী নিহত নুর হোসেনের শ্যালক মো: ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, মোস্তফা ২৫ বছর ও নুর হোসেন নাসির ১৫ বছর আগে ওমানে পাড়ি জমান। গত বছরের ফ্রেবুয়ারিতে মোস্তফা ও নভেম্বরে নাসির ছুটি নিয়ে দেশে যায় পরে আবার ওমানে ফিরে আসেন। মৃত তিনজন ওমানের আলওয়াফি শহরের একটি কোম্পানীতে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করার পাশাপাশি একই সঙ্গে বসবাস করতেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা একটি কূপে বিদ্যুতের কাজ করতে যান। প্রথমে আলমগীর হোসেন ওই কূপের মধ্যে নামেন। অনেক সময় পার হলেও তিনি বের না হওয়ায় মোস্তফা সেই কূপের ভেতরে যান। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পর কূপের ভেতর থেকে আলমগীর ও মোস্তফার কোনো সাড়া না পেয়ে নূর হোসেন নাসিরও কূপের ভেতরে যান। পরে তাদের সহকর্মীরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে অবগত করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহত মোস্তফা, আলমগীর ও নাসিরের লাশ কূপ থেকে উদ্ধার করেন। নিহতদের লাশ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে মর্মান্তিক মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন নিউজ পোর্টাল