বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১২ ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন ১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোয় সহিংসতা, গভীর নজর রাখছে ফিফা দুই সচিবের দপ্তর বদল ৫ অগাস্টের পর প্রতিবিপ্লবের চেষ্টা ছিল: রাষ্ট্রপতি এপস্টেইন ফাইল: যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন গ্রেপ্তার দায়িত্ব নিলেন ছয় সিটির প্রশাসক বিমানবন্দরে মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ বিমানমন্ত্রীর চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চলে গেলেন আরেকজন, মৃত্যু বেড়ে ৩ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় মার্কেটে আগুনে পুড়ল ১০ দোকান কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ মাদক সম্রাটের মৃত্যু: মেক্সিকোতে সহিংসতা ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৭

জাতীয়

বিটিভি’কে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা

 প্রকাশিত: ২০:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৪

বিটিভি’কে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ টেলিভিশন’কে (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনবান্ধব হতে হবে।’

উপদেষ্টা আজ বুধবার রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম পর্যবেক্ষণে সরেজমিনে বিটিভি ভবন পরিদর্শনকালে  একথা বলেন।

বিটিভি’কে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের এই গণমাধ্যমটি’র সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা করা এখন সময়ের দাবী।

তিনি শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারের সদস্যদের ইন্টারভিউ নিয়ে ‘ডকুমেন্টারি ফিল্ম’ তৈরী করার জন্য বিটিভি কতৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘রাজধানীসহ প্রান্তিক পর্যায়ে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের গল্প জনগণকে জানানো দরকার। সর্বস্তরের জনগণকে জানাতে হবে দেশের জন্য আত্মত্যাগকারী এসব বীরদের গল্পগাথা।’

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দৃঢ়তার সাথে বলেন, এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না। তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ারও জন্য তিনি বিটিভিকে পরামর্শ দেন।

নাহিদ বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেন নি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।

তথ্য উপদেষ্টা বিটিভি কর্তৃপক্ষের উদ্দেশ্যে সুস্পষ্টভাবে বলেন যে, ‘আপনারা সরকারকে
খুশি করতে কোনো ধরনের খবর বা প্রোগ্রাম সম্প্রচার করবেন না।’

বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সাইদুর রহমান এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অবহিত করেন যে, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিটিভি ভবনে হামলায় অন্তত: ১শ’ ৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা তাও জানতে চান নাহিদ ইসলাম।

এ সময় তথ্য উপদেষ্টা সংখ্যালঘুদের উপর হামলা, বানভাসী মানুষের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী এলাকায় হত্যাকান্ডের ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্প্রচার করার জন্য বিটিভি’কে নির্দেশনা প্রদান করেন।