সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র দোহায় বিস্ফোরণ, উপসাগরীয় দেশেও নতুন হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুতের দক্ষিণ উপশহর : এএফপি মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

শিশু

বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

 প্রকাশিত: ১৫:০৮, ১ অক্টোবর ২০২৫

বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

ঢাকা, অক্টোবর, ২০২৫ (বাসস): আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা জানানো হবে। 

দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর দিবসটি পানৈ করা হবে। এছাড়া, গত ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী  ৫ অক্টোবর পর্যন্ত।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও একযোগে এই বিশেষ সপ্তাহ পালন করবে। 

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা। 

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের অভিভাবকরাও তাদের অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।