বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত
আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি

আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি

দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারনে মার্চ-এপ্রিলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন সেন্টার-ব্যাক লিওনার্দো বেলার্ডি ও রাইট-ব্যাক গনজালো মন্টিয়েল। বেলার্ডি কাফ ইনজুরি ও মন্টিয়েল পেশীর ইনজুরিতে ভুগছেন। রিও কুয়ার্তোতে রিভার প্লেটের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে পেনাল্টি থেকে মন্টিয়েল প্রথম গোলটি করেছিলেন। কিন্তু ম্যাচ শেষ হবার আগেই তার পেশীতে টান পড়ে। স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে ম্যাচ শেষে মন্টিয়েলের স্ক্যান রিপোর্টে বাম পায়ের পেশীতে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। চার বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মন্টিয়েল। তার স্থানে দলে ডাকা হয়েছে পালমেইরাসের অগাস্টিন গিয়েকে।

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ
মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

চলতি মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সালাহ। এর মাধ্যমে এ্যানফিল্ডে মিশরীয় এই তারকার বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ক্লাব সূত্র জানিয়েছে। ৩৩ বছর বয়সী সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেবার পর এ পর্যন্ত খেলেছেন ৪৩৫ ম্যাচ। এ সময়ে ২৫৫ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ ও রজার হান্টের পরে তৃতীয় স্থানে রয়েছেন। ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৯/২০ ও ২০২৪/২৫ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও লিভারপুলের জার্সিতে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জয় করেছেন। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৫ গোল করেছেন সালাহ। তার আগের মৌসুমে করেছিলেন ২৯ গোল।

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৮:০৪

ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে আয়ারল্যান্ড
ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে আয়ারল্যান্ড

আগামী মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। এর পরপরই জুনে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ ম্যাচ খেলবে আইরিশরা। বড় এই দুই এ্যাসাইনমেন্টের পর আগস্টে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এসব সিরিজের প্রতিটি ম্যাচই বেলফাস্টের স্টরমন্টে অনুষ্ঠিত হবে। ঘরোয়া এই সিরিজগুলোর পর আয়ারল্যান্ড সাদা বলের সিরিজ খেলতে নেপাল সফরে যাবে। এরপর গ্রীষ্ম মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে। সেখানে স্বাগতিকদের সাথে সাদা বলের সিরিজ রয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে পাঁচ বছরের চুক্তির অংশ হিসেবে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা আইএলটি২০’তে অংশ নিবে।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে শুক্রবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি২০তে ৮ উইকেটে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। তারকা পেসার লোকি ফার্গুসন ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে ইনিংস শেষ করে। ছোট মাঠ হিসেবে পরিচিত ইডেন পার্কে সাধারণত ২০০ রানের বেশি স্কোর দেখা যায়। জবাবে টম ল্যাথামের ৬৩ রানের ইনিংসে ভর করে ২২ বল হাতে রেখেই নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৪১ রানে ৩ উইকেট নিয়ে দারুণ শুরু করে, যা এই মাঠের স্বাভাবিক উচ্চ স্কোরিং প্রবণতার তুলনায় ভিন্ন ছিল।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪

প্রাক-বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ড দলে মেইনু, ম্যাগুয়েরে
প্রাক-বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ড দলে মেইনু, ম্যাগুয়েরে

উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের কোচ থমাস টাচেল ৩৫ সদস্যের দল ঘোষনা করেছেন। এই দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড জুটি হ্যারি ম্যাগুয়েরে ও কোবি মেইনু। লিডস ফরোয়ার্ড ডোমিনিক কালভার্ট-লুইনও আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন এভারটন মিডফিল্ডার জেমস গার্নার। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ফেব্রুয়ারির শুরু থেকে মাঠের বাইরে থাকলেও দলে অন্তর্ভূক্ত হয়েছেন। কিন্তু এই দলে জায়গা হয়নি ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, লুক শ ও ওলি ওয়াটকিন্সের।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না রোনাল্ডো
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না রোনাল্ডো

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে মাসের শেষে বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সী রোনাল্ডো ফেব্রুয়ারির শেষ থেকে সৌদি ক্লাব আল নাসরর হয়ে মাঠে নামতে পারেননি। কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপে অংশ নেবার নিতে রোনাল্ডোকে নিয়ে কোন ঝুঁকি নেই। এক সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘ইনজুরির মাত্রা খুবই অল্প। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে রোনাল্ডো মাঠে ফিরতে পারেন। এবারের মৌসুমে রোনাল্ডো যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তাতে তার মধ্যে কোন ধরনের শারিরীক সমস্যা দেখা যায়নি। বিশ্বকাপে পর্তুগালের সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে মাঠে নামবেন রোনাল্ডো। সাথে থাকবেন গনসালো রামোস। তবে আমরা ভিন্ন প্রফাইলের একজন তৃতীয় স্ট্রাইকারের খোঁজে আছি।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৪০

স্পেন দলে চার নতুন মুখ
স্পেন দলে চার নতুন মুখ

বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে এ মাসের শেষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের জন্য স্প্যানিশ কোচ ডি লা ফুয়েন্তে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছেন। এই দলে রয়েছেন চার নতুন মুখ। ইন-ফর্ম বার্সেলোনা গোলরক্ষক হুয়ান গার্সিয়া যার মধ্যে অন্যতম। ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা আগামী ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার মুখোমুখি হবে। চারদিন পর খেলবে মিশরের বিপক্ষে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারনে আর্জেন্টিনার সাথে ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি আয়োজন করা হয়েছে। একই কারনে মিশরের বিপক্ষে ম্যাচটি কাতার থেকে সরিয়ে বার্সেলোনায় নেয়া হয়েছে।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৮

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচ শেষ হবার পর কোয়ার্টার ফাইনালে লাইন-আপ চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালের ৮টি দল : পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, এ্যাথলেটিকো মাদ্রিদ, আর্সেনাল ও স্পোর্টিং লিসবন। কোয়ার্টার ফাইনালের লাইন-আপ : কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি-লিভারপুল কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা-এ্যাথলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্টিং লিসবন-আর্সেনাল সেমিফাইনালের লাইনআপ: সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী-কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী-কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী কোয়ার্টার ফাইনাল ম্যাচের সূচি: প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনাল ম্যাচের সূচি: প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে। ফাইনাল: ৩০ মে, হাঙ্গেরি, বুদাপেস্ট

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১৪:০৫