বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

বিদ্যুতের তার ছিঁড়ে বাবা ও তার প্রতিবন্ধী দুই ছেলের মৃত্যু

 প্রকাশিত: ১০:০৯, ২৩ জানুয়ারি ২০২১

বিদ্যুতের তার ছিঁড়ে বাবা ও তার প্রতিবন্ধী দুই ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরে বিদ্যুতের তার ছিঁড়ে বাবা ও তার প্রতিবন্ধী দুই ছেলে দগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় দগ্ধ হন এক নারী।  

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের কুমার টেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ১১ হাজার ভল্টেজের তার ছিঁড়ে স্থানীয় মাসুম মিয়ার টিনের ঘরের চালে পড়ে। সঙ্গে সঙ্গে টিনের ঘরে আগুন ধরে যায়। এ সময় বসত ঘরে থাকা মাসুম মিয়া, তার প্রতিবন্ধী দুই ছেলে রাসেল মিয়া ও রহমতউল্লাহ আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আগুনে দগ্ধ হয় মাসুমের স্ত্রী সীমা আক্তার। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ সীমা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

অনলাইন নিউজ পোর্টাল