সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

সৈয়দপুরে আ.লীগ-জাতীয় পার্টি সংঘর্ষে আহত ২০

 প্রকাশিত: ১১:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২১

সৈয়দপুরে আ.লীগ-জাতীয় পার্টি সংঘর্ষে আহত ২০

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।

এসময় প্রায় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সৈয়দপুর পৌরসভার ২ নম্বর উর্দুভাষী (বিহারী) ক্যাম্প এলাকায় শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় প্রচারণা চালান জাপা প্রার্থী সিদ্দিকুল আলম। প্রচারণা শেষে ফেরার পথে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিটলার চৌধুরী ভুলুর বাসার সামনে এলে তার সমর্থকদের সঙ্গে জাপা কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২০ জন কর্মী আহত হয়। এসময় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন জানান, প্রচারণা শেষে নির্বাচনী কার্যালয়ে ফেরার সময় তারা আওয়ামী লীগ নেতাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরীর বাসায় হামলা চালানো হয়। হামলাকারীরা বঙ্গবন্ধুর ছবিসহ ওই নেতার বাসার আসবাবপত্র ভাঙচুর করে।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল