সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

 প্রকাশিত: ১৪:২৪, ২০ জুলাই ২০২১

শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। প্রতিটি হাটে এখন ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় রয়েছে। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে।

মঙ্গলবার সকাল থেকে ব্যাপক পশু কেনাবেচা দেখো গেছে। বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা।

রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর হাটে মোহাম্মদপুরের শাকিল অ্যাগ্রোফার্মের স্বত্বাধিকারী জাবেদ পাটোয়ারী ৩৪টি গরু এনেছেন বিক্রির জন্য। আরো কিছু গরু প্রস্তুত রয়েছে। বাজার ভালো থাকলে প্রয়োজনে সেগুলোও হাটে তুলবেন। তিনি বলেন, গত দু’দিনে সাতটি গরু বিক্রি করেছি। মঙ্গলবার সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে চারটি গরু।

কচুক্ষেত, গাবতলী ও ইস্টার্ন হাউজিংয়ের হাটগুলোতে ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। গুলশান থেকে কচুক্ষেত হাটে পশু কিনতে আসা জামিল বলেন, আমি ১ লাখ ৬৬ হাজার টাকায় দুটি ষাঁড় কিনেছি। একই সাইজের গরুর জন্য গত বছরের চেয়ে ২০ হাজার টাকা বেশি দিতে হয়েছে।

বিক্রেতারা জানান, এবার দুই থেকে তিন মণ ওজনের ষাঁড়ের দাম গতবারের চেয়ে ১০ হাজার টাকা বেশি। চার থেকে ছয় মণ ওজনের ষাঁড়ের দাম বেশি ২০ থেকে ৩০ হাজার টাকা। কারণ হিসেবে পশুর খাবারের দাম বৃদ্ধির পাশাপাশি মাংসের দাম বাড়ার কথা বলছেন তারা।

অনলাইন নিউজ পোর্টাল