সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

 প্রকাশিত: ১০:৫২, ১২ জানুয়ারি ২০২১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

জম্মু কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এখন পর্যন্ত ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাটরার উত্তর-পূর্ব দিকে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কম্পনের তীব্রতা কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করেছে।

জানা গিয়েছে, উপত্যকার কাটরা এলাকার উত্তর-পূর্বদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। গত ডিসেম্বর থেকেই বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর।

ডোডার জেলাপ্রশাসক এক বিবৃতিতে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। ক্ষতিগ্রস্থ এলাকার বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এই সময়ইটাই কাশ্মীরে হাড় কাঁপানো ঠান্ডা থাকে। প্রায়ই তুষারপাত হচ্ছে। গত এক সপ্তাহে তাপমাত্রা মাইনাসের নিচেই থাকছে এখানে। তার ওপর প্রায়ই ভূমিকম্প মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে।

অনলাইন নিউজ পোর্টাল