সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি

 প্রকাশিত: ১৩:০১, ৯ এপ্রিল ২০২১

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২২-২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যানও বাংলাদেশ।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, জন কেরি ঢাকা সফরে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ করবেন। তিনি দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

অনলাইন নিউজ পোর্টাল