সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ রোহিঙ্গাদের লাকড়ি সংগ্রহে উজাড় ভাসানচরের উপকূলীয় বন নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` পদ্মার ১৭ চরে নেই স্কুল, শিক্ষাবঞ্চিত হাজারো শিশু মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ১৬ শ্রমিকের মৃত্যু

 প্রকাশিত: ১৮:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২০

চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ১৬ শ্রমিকের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরো একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। সিসিটিভি’র খবরে জানা যায়, খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এতে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়।

কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই ঘটনার কারণ অনুসন্ধান চলছে। চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের আওতায়। 

উল্লেখ্য, চীনে খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজু প্রদেশে এক খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান ১৪ জন শ্রমিক। ২০১৮ সালে চোংকিংয়ে খনিতে এক দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হয়। একই বছরের অক্টোবরে শানডং প্রদেশে একটি পাথরের খনিতে ২১ শ্রমিক প্রাণ হারান।

অনলাইন নিউজ পোর্টাল