সোমবার ০২ মার্চ ২০২৬, ফাল্গুন ১৭ ১৪৩২, ১৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানে হামলার জন্য তদবির করেছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পকে একাধিকবার ফোন নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন প্রতিশোধ নেওয়া ইরানের ‘বৈধ অধিকার’: প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা’, ইরানের নাম নেয়নি ঢাকা ভারতের সাথে অনেক ‘লেনদেন’ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির অবস্থান শনাক্ত করে সিআইএ, বোমা ফেলে ইসরায়েল ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি ইরানের ৩০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সংবাদমাধ্যম ইরানজুড়ে শোকের ছায়া করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, নিহত ৯ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

রাজনীতি

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে কর্মসূচি শুরু

 প্রকাশিত: ১৭:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে কর্মসূচি শুরু

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের পাঁচ জেলার ২৩০ কিলোমিটার এলাকা জুড়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক ৪৮ ঘণ্টার কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি ও তার মিত্ররা।  

আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি পালিত হচ্ছে।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চু্যয়ালি যুক্ত হবেন।  

সমাবেশের বিভিন্ন স্পটগুলোতে পৃথক পৃথকভাবে অতিথি হিসেবে উপস্থিত আছেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।