বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

রাজনীতি

সরকারের পতন ঘটিয়ে শেষ হবে রোডমার্চ, বললেন মির্জা ফখরুল

 প্রকাশিত: ১৫:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩

সরকারের পতন ঘটিয়ে শেষ হবে রোডমার্চ, বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে রোডমার্চ বিএনপি আজ থেকে শুরু করলো তা শেষ হবে সেদিন যেদিন তারা বর্তমান সরকারের পতন ঘটাতে পারবেন। সেই সঙ্গে তিনি আবারও বলেছেন, এই সরকারের অধীনে তারা নির্বাচন করবেন না। তাই সংসদ ভেঙে দেওয়ার এবং নির্বাচন কমিশনও বিলুপ্ত করার দাবি জানিয়েছেন তিনি। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে রংপুর থেকে দিনাজপুরের দিকে বিএনপির রোডমার্চ শুরু হয়েছে। এই রোডমার্চ দলটির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয়।   

এই 'তারুণ্যের রোডমার্চ' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন , ''রংপুর থেকে আজ এই রোডমার্চ শুরু হলো। এই রোডমার্চ শেষ হবে সেদিন, যেদিন আমরা এই সরকারের পতন ঘটাতে পারব। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।''

তিনি আরও বলেন, ''আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন।''

এর সঙ্গে তিনি আরও বলেন, ''দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।''

রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।