বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় স্বর্ণের খনি বন্ধ; ১০ হাজার শ্রমিক বহিস্কার

 প্রকাশিত: ১৩:২৮, ২৪ এপ্রিল ২০২৪

ভেনেজুয়েলায় স্বর্ণের খনি বন্ধ; ১০ হাজার শ্রমিক বহিস্কার

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ মঙ্গলবার বলেছে, তারা একটি অবৈধ স্বর্ণের খনি থেকে প্রায় ১০ হাজার শ্রমিককে বহিষ্কার করেছে। ফেব্রুয়ারিতে এই খনি ধসে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।
সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের জেনারেল ডোমিঙ্গো হার্নান্দেজ লারেজ এক্সে বলেছেন, ভেনেজুয়েলার আমাজন অঞ্চলের বলিভার রাজ্যের বুল্লা লোকা খনিটি এখন ‘বন্ধ এবং খালি।’
তিনি অনলাইনে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, অবৈধ খননের ফলে বিশাল গর্ত দেখা যাচ্ছে। একইসাথে লা প্যারাগুয়া ফরেস্ট রিজার্ভের অভ্যন্তরে খনির চারপাশের অনেক গাছ কেটে উজাড় করা হয়েছে।
উন্মুক্ত খনি গর্তটি ডুবে যাওয়ার পর ফেব্রুয়ারিতে উচ্ছেদ শুরু হয়। স্থানীয়রা বলছেন, সরকারী হিসেবে মৃতের সংখ্যা ১৬ জন হলেও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।
এরআগে গত বছর পাশের অ্যামাজোনাস রাজ্যের ইয়াপাকানা ন্যাশনাল পার্ক থেকেও প্রায় ১৪ হাজার অবৈধ খনি শ্রমিককে উচ্ছেদ করা হয়েছে। যেখানে বিশাল এলাকা খনির কারণে বিধ্বস্ত হয়েছে।
পরিবেশবাদীরা এলাকায় পরিবেশ ধ্বংস (ইকোসাইড) এবং সুরক্ষা ছাড়াই দীর্ঘ সময় কাজে মগ্ন শিশুদের শোষণের নিন্দা করেছে।
কর্তৃপক্ষ বলেছে, অবৈধ খনি শ্রমিকরা গাছ উপড়ে ফেলেছে এবং পুড়িয়ে দিয়েছে। পানি দূষিত করে ও এই ভূগর্ভস্থ খনন কাজ পরিবেশ এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য ক্ষতিকর।
গত জুলাই মাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পরিবেশ ধ্বংস মোকাবেলায় সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘এরা দক্ষিণ আমেরিকার আমাজন এবং ভেনিজুয়েলা ধ্বংস করছে।’