সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

গাজার  আল শিফা হাসপাতালে ভয়াবহ হামলা

 প্রকাশিত: ২০:১৮, ১০ নভেম্বর ২০২৩

গাজার  আল শিফা হাসপাতালে ভয়াবহ হামলা

গাজার  আল শিফা হাসপাতালে ভয়াবহ হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী । এতে বেশ কয়েকজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ।


ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার (১০ নভেম্বর) এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, আহত মানুষ ছটফট করছেন এবং নিহত শহীদের লাশ পড়ে আছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে  যুদ্ধ শুরুর পর থেকে  আল-শিফা হাসপাতালে নারী, শিশু ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ আশ্রয় নেয় ।

রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেটি হাসপাতালের একটি বহিঃর্বিভাগ। আশ্রয় নেওয়া মানুষ সেখানে রাতের বেলা ঘুমাতেন।

ভয়াবহ এ হামলা ও হামলার ভিডিও নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।