রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৪:২৪, ২১ মে ২০২২

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জনের মৃত্যু

সিরিয়ার রাজধানী দামেস্ক’র কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

ওই সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ‘শত্রু দেশ ইসরাইলের চালানো আগ্রাসনে তিনজন শহীদ হয়েছেন এবং কিছু সরঞ্জামাদির ক্ষতি হয়েছে।’

সামরিক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে ছোড়া হয় এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর আঘাত হানার পথে বাধা সৃষ্টি করে।

সিরিয়ার রাজধানী থেকে এএফপি’র সংবাদদাতারা জানান, তারা সন্ধ্যায় রাজধানীতে বিকট শব্দ শুনেছেন।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ হামলায় নিহত তিনজনই হলেন কর্মকর্তা। এছাড়া হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অপর চার ক্রু আহত হয়েছেন।

ওই যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, দেশটিতে ইরানের বিভিন্ন অবস্থান এবং দামেস্ক’র কাছে অস্ত্র গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।