সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের শিক্ষামন্ত্রীর এমপিওভুক্তির আশ্বাস

 আপডেট: ১৮:১৩, ১ এপ্রিল ২০২২

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের শিক্ষামন্ত্রীর এমপিওভুক্তির আশ্বাস

শাহবাগে এমপিওভুক্তির দাবিতে অবস্থান করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবন্ধী স্কুলের নীতিমালার মধ্যে যদি পড়েন তাহলে নিশ্চয়ই (এমপিওভুক্তি) হবে।  আশা করছি শিগগিরই নতুন এমপিওভুক্তির ঘোষণা দিতে পারবো। 

এটি নিয়ে কাজ চলছে বলে তিনি জানান। আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী'র সপ্তম বার্ষিক সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘শেখ হাসিনার সরকারের সময়ে আমি মনে করি কোনও শিক্ষকের আন্দোলনে নামার দরকার নেই। তাদের দাবি যদি যৌক্তিক হয় সরকার এমনিতেই পূরণ করবেন। প্রতিবন্ধী স্কুল যারা চালান, তাদের কথা আমরা অবশ্যই চিন্তা করবো।’

শাহবাগে অবস্থানকারীদের দাবি, ২০০৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয় নীতিমালা প্রণয়ন করা হলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি। দেশের বিভিন্ন বিদ্যালয়গুলো এমপিওভুক্ত হলেও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো বঞ্চিত হয়ে আসছে। তাদের একটাই দাবি- প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও দিতে হবে।