সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

এলপিজি: ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৪৫ টাকা

 প্রকাশিত: ১৭:৫৩, ২ অক্টোবর ২০২৪

এলপিজি: ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৪৫ টাকা

আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় অক্টোবরে বাংলাদেশেও তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কেজিতে প্রায় তিন টাকা করে বাড়ানো হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি বুধবার অক্টোবরের জন্য এলপিজির দাম ঘোষণা করে; যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১৮ টাকা ৪৪ পয়সা, যা অক্টোবরের জন্য ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কেজিতে দাম বেড়েছে ২ টাকা ৮৮ পয়সা।

গৃহস্থালীর রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম সেপ্টম্বরের ১৪২১ টাকা থেকে ৪৫ টাকা বাড়িয়ে ১৪৫৬ টাকা করা হয়েছে। একই হারে অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে।

বাসাবাড়ির জন্য রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম প্রতিকেজি ১১৭ টাকা ৪৯ পয়সা ঠিক করা হয়েছে, যা আগে ১১৪ টাকা ৬২ পয়সা ছিল।

ভোক্তা পর্যায়ে যানবাহনের জন্য ব্যবহৃত অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা, যা আগের মাসে ৬৫ টাকা ২৬ পয়সা ছিল।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম ছিল প্রতিটন ৫৯৮ দশমিক ৫০ ডলার। অক্টোবরে সেটা বেড়ে ৬২১ দশমমিক ৭৫ ডলার হয়েছ।