বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

জাতীয়

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

 প্রকাশিত: ১৮:০৯, ১২ ডিসেম্বর ২০২৪

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় যারা অংশ নিতে চান, তাদের আবেদনপত্র নেওয়া শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর ।

সেদিন সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে জমা দেওয়া যাবে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন।

বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে বিসিএসের আবেদন ফরম পূরণ করতে পারবেন প্রার্থীরা।

গত ১০ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরুর কথা থাকলেও ‘ফি কমানোর আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত করেছিল পিএসসি।

বুধবার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর সেই জটিলতা কেটে যায়।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।

প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা।

প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

এ বিসিএসের লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে বিসিএসে আবেদনে আগের ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

‘অনগ্রসর জনগোষ্ঠীর’ জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে। সেইসঙ্গে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে ৩২ বছর এবং বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নির্ধারণ করা হয়েছে।