রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

সিলেটে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু

 প্রকাশিত: ১৩:২০, ২৪ এপ্রিল ২০২৪

সিলেটে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু

সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বুশরা বেগম (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। নিহত বুশরা ওই গ্রামের মোস্তাক আহমদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এতথ্য নিশ্চিত করে জানান, নিহত বুশরা বেগম ও তার বোন সুফিয়া বেগম (১২) ঐদিন বিকেলে বাড়ির দক্ষিণ পাশে সবজি ওঠাতে যায়। সেসময় ঝড় বৃষ্টি শুরু হলে বিজলি চমকানোসহ বজ্রপাতে বুশরা বেগম অজ্ঞান হয়ে পড়ে। তখন ছোট বোন সুফিয়া বেগমের চিৎকারে বুশরার বাবা ও ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।