রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী নিহত

 প্রকাশিত: ১৪:২৮, ১৪ মে ২০২২

বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী নিহত

রাজধানীর কদমতলীতে বহুতল ভবন থেকে নিচে পড়ে তেজগাঁও পলিটেকনিকের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

নিহতের নাম আল আমিন হোসেন রাজু (২৪)। তিনি চাঁদপুর জেলার মো. জামাল মিয়ার পুত্র। 

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৮ টার দিকে কদমতলী থানার স্মৃতিধারা আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আল আমিনের খালাতো ভাই মো. সিফাত জানান, গত রাত পৌনে ৮টার দিকে স্মৃতিধারা আবাসিক এলাকায় একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে আল আমিন হোসেন রাজু গুরুতর আহত হন। পরে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, কীভাবে এ ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তিনি কোন কিছু জানাতে পারেননি।

ওসি  জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।