সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

রাজনীতি

সিঙ্গাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

 প্রকাশিত: ০৭:১৬, ১৩ জানুয়ারি ২০২১

সিঙ্গাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (১১ জানুয়ারি) জেলা বিএনপির সদস্য সচিব এস এ কবির জিন্নাহ ও ১নং যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান আতার সুপারিশক্রমে নবগঠিত দুটি কমিটির অনুমোদন দেন আহ্বায়ক জামিলুর রশিদ খান।

উপজেলার ধল্লা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীকে সভাপতি ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপি আর পৌরসভার মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়কে সভাপতি ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত উপজেলা বিএনপির কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি, ৫ জনকে যুগ্ম সম্পাদক ২ জনকে সাংগঠনিক সম্পাদক, ৩৭ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদ ও ৪৪ জনকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

অপরদিকে পৌরসভা বিএনপির ৯ জনকে সহ-সভাপতি, চারজনকে যুগ্ম-সম্পাক, দুজনকে সাংগঠনিক সম্পাদক ও ৩৪ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদ ও ৫০ জনকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

নবগঠিত সিঙ্গাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

অনলাইন নিউজ পোর্টাল