সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

কাশ্মীরের মর্যাদা ফেরাতে ঐক্যবদ্ধ ওমর-মুফতিরা

 প্রকাশিত: ০৯:২৬, ২৬ জুন ২০২১

কাশ্মীরের মর্যাদা ফেরাতে ঐক্যবদ্ধ ওমর-মুফতিরা

জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে অনড় ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের ওমর আবদুল্লাহ জানান, ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরের মর্যাদা কেড়ে নেয়ার বিষয়টি তারা মানেন না বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
ওমর আবদুল্লাহ বলেন, আমরা ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি মানি না। তবে আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমরা আদালতে এ বিষয়টি নিয়ে লড়ব। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া উচিত। বৈঠকে সে কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেননি প্রধানমন্ত্রী মোদি। যে সিদ্ধান্তগুলো কাশ্মীরের স্বার্থের বিরুদ্ধে গেছে, সেগুলো ফিরিয়ে নেয়া উচিত বলে মনে করেন ওমর। জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়ার দাবি জানান তিনি।

অনলাইন নিউজ পোর্টাল