শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

রাজনীতি

পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে দেশীয় সম্পদ

 প্রকাশিত: ১৬:০৮, ৬ সেপ্টেম্বর ২০২১

পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে দেশীয় সম্পদ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের মানুষের কঠোর পরিশ্রমের কল্যাণে দেশের নিজস্ব সম্পদ অতীতের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের এই সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে হবে।
রাজধানীর মিরপুরে ‘মুজিব শতবর্ষ ও বাংলাদেশের ৫০ বছর: ইউসিইপি লিগ্যাসি উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। গতকাল সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দু’টি ক্ষেত্রে আরো ভালো নীতিগত দিকনির্দেশনার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কৃষির যান্ত্রিকীকরণ বাংলাদেশকে কৃষিপণ্য আমদানির লক্ষ্যস্থল হতে সাহায্য করবে, একই সঙ্গে কারিগরি শিক্ষাকে বৈশ্বিক পর্যায়ে উজ্জ্বল করতে একে জোরদার করতে হবে।

এরই মধ্যে কৃষি যান্ত্রিকীকরণের যুগ শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি থাকায় বিদেশে মাছ, দুধ, মাংসের মতো কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে। 

দেশের এখন বড় আকারের প্রকল্প বাস্তবায়নের যথেষ্ট সক্ষমতা রয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন অংশীদারদের কোনো উন্নয়ন যাত্রার মাঝখানে তাদের নীতি পরিবর্তন করা উচিত নয়।

অনলাইন নিউজ পোর্টাল