রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

ঋণের অর্থ খরচে পদ্মা রেল লিংক থেকে বঙ্গবন্ধু রেলসেতু এগিয়ে

 প্রকাশিত: ২২:১১, ৪ সেপ্টেম্বর ২০২০

ঋণের অর্থ খরচে পদ্মা রেল লিংক থেকে বঙ্গবন্ধু রেলসেতু এগিয়ে

প্রকল্পের আওতায় বৈদেশিক ঋণের অর্থ খরচে এগিয়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প। ২০১৯-২০ অর্থবছরের ১ হাজার ৭৪১ কোটি টাকা প্রকল্পঋণ ছিল, যার ৯৮ শতাংশই খরচ হয়েছে। সেখানে বৈদেশিক ঋণ খরচ হয়নি বললেই চলে পদ্মা রেল লিংক।
 
সদ্য সমাপ্ত (২০১৯-২০) অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) রেলপথ মন্ত্রণালয়ের আওতাভুক্ত মোট ৪১টি (৩৭টি বিনিয়োগ ও ৪টি কারিগরি সহায়তা) প্রকল্পের অনুকূলে মোট ১০ হাজার ২৪৯ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৮২৭ কোটি টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে পাওয়া গেছে ৭ হাজার ৪২২ কোটি টাকা। এই ৪১টি প্রকল্পের অনুকূলে ২০১৯-২০ অর্থবছরে জুন পর্যন্ত মোট ৬ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয় হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ১৯১ কোটি টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সংশোধিত এডিপির বাস্তবায়ন অগ্রগতির ওপর সভা করেছে। সভার কার্যপত্র পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রেল মন্ত্রণালয়।

অনলাইন নিউজ পোর্টাল