রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

আমিরাতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৭ জন আহত 

 প্রকাশিত: ১৬:৫০, ৬ মে ২০২০

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় শারজাহ’র আল-নাহদা এলাকায় অবস্থিত অ্যাবকো টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির ১১ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিত ৪৮ তলা বিশিষ্ট, ২০০৬ সালে নির্মিত এই আকাশচুম্বী ভবনের ৩৬ তলা পর্যন্ত আবাসিক। প্রত্যেক তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে অবস্থিত আকাশচুম্বী একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তবে এরইমধ্যে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে শহরটির স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও আঘাতই খুব বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের পর পরই সেখানে আগুন নেভানোর কাজ শুরু করেন শত শত দমকল কর্মী। শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো হয়েছে। এই কাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় আশেপাশের বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল