সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

খেলা

আইপিএল নিলাম আজ, সরাসরি দেখা যাবে যেসব চ্যানেলে

 প্রকাশিত: ১১:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১

আইপিএল নিলাম আজ, সরাসরি দেখা যাবে যেসব চ্যানেলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে। নিলামটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোটর্স ১ ও  স্টার স্পোটর্স ৩।

আইপিএলের নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার রয়েছেন। তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাহমুদউল্লাহ।

এবার সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরেই রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।  

ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে। কোহলিরা স্কোয়াডে রেখেছে শুধু ১২ খেলোয়াড়। রাজস্থান রয়্যালসের ছেড়ে দিয়েছে অধিনায়ক স্টিভেন স্মিথকেই। আগামী মৌসুমে দলটির নেতৃত্বে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। 

অনলাইন নিউজ পোর্টাল