রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

খেলা

প্রচণ্ড তুষারপাতের কারণে পেছানো হলো মেসিদের ম্যাচ

 প্রকাশিত: ১৫:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রচণ্ড তুষারপাতের কারণে পেছানো হলো মেসিদের ম্যাচ

শঙ্কা ছিল কনকাকাফের ম্যাচ নিয়ে। প্রচণ্ড তুষারপাতের কারণে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির ম্যাচ না হওয়ার গুঞ্জন চলছিল।

এবার সেটিই সত্যি হলো; তবে ম্যাচ হবে। এক বিবৃতিতে ম্যাচটি সময় পরিবর্তন করার কথা জানায় কনকাকাফ কর্তৃপক্ষ।

বিবৃতিতে কনকাকাফ জানায়, ‘খেলোয়াড় এবং দর্শক-সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্তটা দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে। ’

কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে তুষারপাতের কারণে গুঞ্জন ওঠে লিওনেল মেসি খেলবেন না ম্যাচটিতে। ফ্রাঙ্কো পানিজো নামের এক সাংবাদিক বিষয়টি জানায়। তবে এটি অস্বীকার করেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘১০০ শতাংশ খেলার সম্ভাবনা মেসির। আমি নিশ্চয়তা দিচ্ছি লিও খেলবে। ’

এই ম্যাচ দিয়েই মহাদেশীয় প্রতিযোগিতায় অভিষেক হবে মায়ামির। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন একদিন অপেক্ষা করতে হচ্ছে কোচ মাসচেরানোর দলকে। দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী ২৫ ফেব্রুয়ারি মায়ামির চেজ স্টেডিয়ামে হবে। দুই লেগ মিলিয়ে জয়ী দলই শেষ ষোলোতে সুযোগ পাবে।