সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

ব্যাংকে জমা টাকার যাকাত আদায়ের মাসায়েল

 আপডেট: ১১:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২২

ব্যাংকে জমা টাকার যাকাত আদায়ের মাসায়েল

প্রশ্ন ১১৭৬: ব্যাংকে ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলার একটি পদ্ধতি আছে, যেখানে নির্ধারিত সময়সীমা থাকে, ঐ সময় হওয়ার আগে টাকা উত্তোলন করতে পারে না। আর এর সর্বনিম্ন সময় হল পনের দিন, ব্যাংক কর্তৃপক্ষ একাউন্ট হোল্ডারকে নির্ধারিত শর্তানুযায়ী লভ্যাংশও দিয়ে থাকে। এভাবে যদি কারো টাকা ব্যাংকে নির্ধারিত মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট করা থাকে তাহলে তার যাকাতের হুকুম কী? বর্তমানেই তাকে যাকাত আদায় করতে হবে, নাকি টাকা উত্তোলন করার পর? দলীলসহ বিস্তারিত জানতে চাই।

খ. বর্তমানে টাকা-পয়সা সাথে নিয়ে সফর করা বড়ই রিস্কের ব্যাপার। অনেক সময় টাকা-পয়সার সাথে জানও চলে যায়। এজন্য বিভিন্ন এলাকায় হুন্ডির ব্যবসা চালু আছে। এমনকি এক দেশ থেকে অন্য দেশে এ ধরনের হুন্ডির মাধ্যমে টাকা-পয়সার আদান-প্রদান করা হয়। এ সম্পর্কে শরীয়তের হুকুম কী? দলীলসহ জানতে চাই।


উত্তর: ক. ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা জমা থাকলেও তার যাকাত দিতে হবে। এটি হাতে থাকা নগদ অর্থের মতই। আর ফিক্সড ডিপোজিটের টাকা জমাকারী চাইলেই উত্তোলন করতে পারে। অবশ্য নির্ধারিত মেয়াদের আগে উঠালে আশানুরূপ সুদ পায় না। -আলবাহরুর রায়েক ২/২০২, তাবয়ীনুল হাকায়েক ২/২৫৬, ফাতাওয়া খানিয়া ১/২৫৭

খ. আপনি যে হুন্ডির হুকুম জানতে চেয়েছেন তার বিস্তারিত পদ্ধতি জানালে জবাব দেওয়া সহজ হবে।