সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

বিয়েতে মোহরে আদায়ের মাসআলা 

 প্রকাশিত: ১৫:০৫, ১০ জানুয়ারি ২০২২

বিয়েতে মোহরে আদায়ের মাসআলা 

প্রশ্ন ১১৭০: আমাদের এলাকার একব্যক্তি বিয়ে করার সময় মহরের পরিমাণ উল্লেখ করলেও তা নগদ না বাকী তা উল্লেখ করেনি। এখন তার স্ত্রী তার পরিবার কর্তৃক প্ররোচিত হয়ে নগদ মহর চাচ্ছে কিন্তু স্বামী তা নগদ দিতে নারাজ। পরবর্তীতে পারিবারিক শালিসে সিদ্ধান্ত হয় যে, এ বিষয়ে শরীয়তের যে ফয়সালা হবে তা সকলে মেনে নেবে। এখন আমার জানার বিষয় হলো, বিয়েতে যদি মহরের নগদবাকী উল্লেখ না করে তাহলে ঐ মহরের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? তা জানিয়ে বাধিত করবেন।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলাকে মহর অংশ বিশেষ আদায় করে দিতে হবে এবং তার পরিমাণ নির্ধারিত হবে স্বামীর আর্থিক অবস্থা ও স্ত্রীর সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে। আর অংশ বিশেষ মহর আদায়ের পর অবশিষ্ট মহর বাকী হিসাবে পরিগণিত হবে। তবে স্বামীর আর্থিক অবস্থা স্বচ্ছল হলে অবশিষ্টাংশও দ্রুত পরিশোধ করে দেওয়া শ্রেয়।

-বাদায়েউস সানায়ে ২/৫৭৯, আল বাহরুর রায়েক ৩/১৭৮, ফাতাওয়া খানীয়া ১/৩৮৫, আদ্দুররুল  মুখতার  ৩/১৪৪,  আলমুহীতুল বুরহানী ৪/১৩৯