সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

একটি ভুল নাম আব্দুল কালাম

 আপডেট: ২৩:০৭, ১৭ অক্টোবর ২০২৩

একটি ভুল নাম আব্দুল কালাম

সংগৃহিত

এ উপমহাদেশে কারও কারও নাম শোনা যায় আব্দুল কালাম। এর অর্থ হয় কথা বা বক্তব্যের দাস বা বান্দা। এটি কারও নাম হওয়া উচিত নয়।  আবদ শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস।  আমরা একমাত্র আল্লাহর বান্দা। তাই আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে আবদ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়। সাহাবীদের মধ্যে কারও কারও এজাতীয় নাম ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন। এক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার (পাথরের বান্দা)। নবীজী শুনলেন— তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে। তাকে ডেকে বললেন, তোমার নাম কী? সে বলল, আব্দুল হাজার। তখন নবীজী বললেন, বরং তুমি আব্দুল্লাহ (আল্লাহর বান্দা)। —আলআদাবুল মুফরাদ, হাদীস ৮১১; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ২৫৯০১

প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রা.-র নাম ছিল, আবদে আমর (আমরের বান্দা)। কোনো কোনো বর্ণনায় রয়েছে, তাঁর নাম ছিল, আব্দুল কা‘বা (কা‘বার বান্দা)। ইসলাম গ্রহণের পর নবীজী তাঁর এ নাম পরিবর্তন করে রাখলেন, আবদুর রহমান (রহমানের বান্দা-আল্লাহর বান্দা)। —মুসতাদরাকে হাকেম, হাদীস ৭৭৩১, ৫৩৩৫; মুজামে কাবীর, তবারানী, হাদীস ২৫৩, ২৫৪

হাঁ, আবুল কালাম নাম হতে পারে। যার অর্থ হয়— বাগ্মিতা বা বাক্পটু।

আলকাউসার