সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

মসজিদের আদব রক্ষা করে অস্থায়ীভাবে মসজিদে পড়াশুনা করতে ও থাকতে পারবে কি না?

 প্রকাশিত: ০৫:৪৩, ৪ এপ্রিল ২০২৩

মসজিদের আদব রক্ষা করে অস্থায়ীভাবে মসজিদে পড়াশুনা করতে ও  থাকতে পারবে কি না?

১৩৯৬. প্রশ্ন
মসজিদের বাইরে মাদরাসার স্থায়ী ঘরের ব্যবস্থা হওয়া পর্যন্ত আবাসিক ছাত্ররা মসজিদের আদব রক্ষা করে অস্থায়ীভাবে মসজিদে পড়াশুনা করতে ও  থাকতে পারবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর:
দ্বীনী তা’লীমও মসজিদের আমলসমূহের অন্তর্ভুক্ত। তাই মসজিদের আদব রক্ষা করে এবং মুসল্লীদের ইবাদতে ক্ষতি না করে মসজিদে দ্বীনী তালীম দেওয়া জায়েয আছে।

এক্ষেত্রে অন্যত্র ব্যবস্থা হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মসজিদে অস্থায়ীভাবে অবস্থান করাও জায়েয। শিক্ষকমন্ডলীর দায়িত্ব থাকবে তারা যেন মসজিদের আদব রক্ষার প্রতি যত্নবান হন। আর মাদরাসার জন্য পৃথক ঘর যত তাড়াতাড়ি সম্ভব প্রস্ত্তত করে নিতে হবে।

-সহীহ বুখারী ১/৬৩; উমদাতুল কারী ৪/১৯৮; শরহুল মুনিয়া পৃ.৬১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১১০; আলবাহরুর রায়েক ২/৩৪; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৭১; ই’লামুস সাজিদ বিআহকামিল মাসাজিদ পৃ. ৩০৬-৩০৭; রদ্দুল মুহতার ১/৬৬২

আলকাউসার