শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

ইসলাম

হারাম শব্দের দ্বারা তালাক পতিত হবে কিনা?

 প্রকাশিত: ০৫:৫৪, ২২ ডিসেম্বর ২০২২

হারাম শব্দের দ্বারা তালাক পতিত হবে কিনা?

১৩৬৮. প্রশ্ন
এক ব্যক্তি অন্যান্য লোকদের সামনে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে, ‘তুই আমার উপর হারাম, হারাম, হারাম।’ ‘হারাম’ শব্দ তিনবার বলেছে। এভাবে বলার দ্বারা কয় তালাক পতিত হয়েছে। উল্লেখ্য যে, তালাকের কোনো সংখ্যা তার নিয়তে ছিল না।

উত্তর:
যদি প্রশ্নের বর্ণনা সত্য হয় তাহলে ঐ কথার কারণে স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হয়েছে। এতে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। স্বামী যদি ইতোপূর্বে এই স্ত্রীকে দুই তালাক না দিয়ে থাকে তাহলে বিবাহ দোহরানোর অবকাশ রয়েছে। তাই স্বামী-স্ত্রী উভয়ে সুষ্ঠুরূপে পুনরায় দাম্পত্য জীবন গড়তে চাইলে পুনরায় মোহর ধার্য করে কমপক্ষে দুইজন সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এতে করে তারা একে অপরের জন্য হালাল হয়ে যাবে।

উল্লেখ্য যে, তালাক খুবই নিন্দনীয় বিষয় এবং বর্তমান প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে তা স্ত্রীর উপর যুলুমও বটে। আর তালাক এমন স্পর্শকাতর বিষয় যা ইচ্ছা-অনিচ্ছায়, রাগ বা স্বাভাবিক অবস্থায় এমনকি ঠাট্টাচ্ছলে দিলেও কার্যকর হয়ে যায়। তাই এ ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। যেন কিছুতেই এর অপব্যবহার না হয়। আরো উল্লেখ্য যে, এটিই যদি প্রথম বা দ্বিতীয় তালাক হয়ে থাকে তাহলে পর্যায়ক্রমে ভবিষ্যতে দুই বা এক তালাক দিলেই স্ত্রী সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। তখন আর বিবাহ দোহরানোরও কোনো সুযোগ থাকবে না।

-আলবাহরুর রায়েক ৩/৩০০; আদ্দুররুল মুখতার ৩/৩০৮; রদ্দুল মুহতার ৩/২৯৯; ইমদাদুল মুফতীন ৬২৬

আলকাউসার