মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

ইউক্রেনের ১৯টি ড্রোন ধ্বংস করল রাশিয়া

 প্রকাশিত: ১৪:০১, ২১ সেপ্টেম্বর ২০২৩

ইউক্রেনের ১৯টি ড্রোন ধ্বংস করল রাশিয়া

রাশিয়া বৃহস্পতিবার বলেছে, তারা মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ান উপদ্বীপ এবং পার্শ্ববর্তী কৃষ্ণ সাগরের উপর গতরাতে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বলেছে, একটি ইউক্রেনীয় বিমান-ধরণের মানববিহীন আকাশযান দিয়ে হামলার চেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, পৃথক হামলায় অন্য তিনটি ইউএভি ড্রোনও অন্যত্র ভূপাতিত করা হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয় জানিয়েছে ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণসাগর ও ক্রিমিয়া অঞ্চলের উপর দিয়ে ১৯টি এবং কুরস্ক, বেলগোরড ও ওরিওল অঞ্চলে একটি করে ইউক্রেনীয় ইউএভি ধ্বংস করেছে।’

বেলগোরোড ও কুরস্ক অঞ্চলগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমানায় এবং ওরিওল রাজধানীর কাছাকাছি অবস্থিত।

সম্প্রতি কিয়েভ ২০১৪ সালে মস্কো সংযুক্ত কৃষ্ণ সাগর উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়ায় সেখানে হামলা তীব্রতর হয়েছে।

২৫ আগস্ট রাশিয়া জানায় তারা ক্রিমিয়ার উপর দিয়ে যাওয়ার সময় ৪২টি ড্রোন ভূপাতিত করেছে এবং জুনের শুরুতে ইউক্রেন তার পাল্টা হামলা চালানো শুরু করার পর থেকে, রাশিয়া ড্রোন হামলা মোকাবেলা করেছে। এসব হামলা মস্কোসহ বিক্ষিপ্তভাবে কয়েকটি ভবনের ক্ষতিগ্রস্ত করেছে।