রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

কিউবায় আরো ৭৪ বিক্ষোভকারীর কারাদণ্ড 

 প্রকাশিত: ১৪:৫৫, ২৩ জুন ২০২২

কিউবায় আরো ৭৪ বিক্ষোভকারীর কারাদণ্ড 

গত গ্রীস্মে সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে আরো ৭৪ জনকে ১৮ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে কিউবার একটি আদালত। কর্মকর্তারা বুধবার এ খবর জানান।

হাভানা, সান্টিয়াগো ও মাতানজাসের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ দেশদ্রোহ, জনবিশৃঙ্খলা এবং বিক্ষোভের সাথে সম্পর্কিত অন্যান্য অপরাধের জন্যে ৭৪ জনকে দোষী সাব্যস্ত করে ১০ থেকে ১৮ বছর পর্যন্ত কারাদন্ড দিয়েছে। দুজন খালাস পেয়েছে।

প্রসিকিউটর কার্যালয় থেকে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া এসব বিক্ষোভকারী সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার ওপর আক্রমণ চালিয়েছে। 

উল্লেখ্য, কিউবায় গত বছর ১১ ও ১২ জুলাই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়। দেশটিতে ১৯৫৯ সালের বিপ্লবের পর এটিই ছিল সবচেয়ে বড়ো ধরনের বিক্ষোভ। 

বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে একজন নিহত এবং অনেকে আহত হয়। আটক করা হয় ১৩শ’ লোককে।

সর্বশেষ ৭৪ জনকে দণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে মোট কারাদণ্ড দেয়া হয়েছে ৪৮৮ জনকে। কিউবা এ বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে।