শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

 প্রকাশিত: ১০:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম সাগর মাতুব্বর।

তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

মঙ্গলবার (১৮ ফ্রেব্রয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন তলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাগর মাতুব্বর। এ ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে চলছে আহাজারি। দুই ভাই ৪ বোনের মধ্যে সাগর মাতুব্বর বড়।

এর সত্যতা নিশ্চিত করে তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বলেন, সাগর মাতুব্বর গত ৩-৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবের দাম্মাম শহরে যায়। পরে সে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ করে। আজ সন্ধ্যায় শুনতে পাই ভবনের ওপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন।